WBSSC Group D 2026 Official Question Paper in Bengali 2026 PDF Download
WBSSC Group D Question Paper 2026 PDF
নমস্কার পরীক্ষার্থীরা! আসন্ন WBSSC Group D 2026 পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সাহায্য করতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ পর্ব। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে গেলে নিয়মিত অনুশীলন এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের কোনো বিকল্প নেই। তাই আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আজ আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত এবং রিজনিং থেকে বাছাই করা ৪০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে।
WBSSC Group D 2026 প্রস্তুতি: বাছাই করা ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি:
১. '.docx' কোন ধরনের ফাইলের এক্সটেনশন?
উত্তর: MS Word
২. কে 'ধিং এক্সপ্রেস' নামে পরিচিত?
উত্তর: হিমা দাস
৩. ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত?
উত্তর: 18 বছর
৪. ভানুসিংহ কার ছদ্মনাম?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৫. উক্তি: সকল কলমই পেনসিল। কোনো পেনসিলই টুপি নয়।
উপসংহার: (I) সকল টুপিই পেনসিল। (II) কোনো কলমই টুপি নয়।
উত্তর: কেবলমাত্র উপসংহার (II) সত্য।
৬. যদি 24: A = 400 হয়, তবে A-এর মান কত?
উত্তর: 0.06
৭. 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন?
উত্তর: ডি. গুকেশ
৮. বেমানানটি খুঁজে বের করুন: (A) পাটনা: বিহার (B) লখনউ: উত্তরপ্রদেশ (C) রাঁচিঃ ঝাড়খণ্ড (D) কটক: ওড়িশা
উত্তর: কটক: ওড়িশা
৯. PK: QJ :: AZ: ?
উত্তর: BY
১০. একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: নেভিগেটিং
১১. উপরের ধারাটি সম্পূর্ণ করার জন্য নীচের কোন চিত্রটি সঠিক হবে?
উত্তর: [এটি একটি চিত্র সংক্রান্ত রিজনিং প্রশ্ন]
১২. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়?
উত্তর: 73 তম
১৩. জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত 'টুসু উৎসব' কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
উত্তর: ফসল কাটার মরসুম
১৪. একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22 । মূল ভগ্নাংশটি কত?
উত্তর: 1/2
১৫. ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে?
উত্তর: অভিনব বিন্দ্রা
১৬. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ড. রাজেন্দ্রপ্রসাদ
১৭. উপরোক্ত ধারাটিতে নীচের ছবিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য?
উত্তর: [এটি একটি চিত্র সংক্রান্ত রিজনিং প্রশ্ন]
১৮. গ্লুকোমা: চোখ :: জন্ডিস: ?
উত্তর: যকৃৎ
১৯. দুটি সংখ্যার ল.সা.গু. 156 এবং গ.সা.গু. 13। সংখ্যা দুটির একটি 78 হলে, অপর সংখ্যাটি হল:
উত্তর: 26
২০. ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন?
উত্তর: জেমস রেনেল
২১. যদি x পাঁচটি সংখ্যা 2, 3, 5, 7, 13-এর গড় হয় এবং 10 থেকে 20-এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y - 2x-এর মান হবে:
উত্তর: 63
২২. ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল?
উত্তর: 1942
২৩. কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ (Hiuen Tsang) ভারতে ভ্রমণ করেন?
উত্তর: হর্ষবর্ধন
২৪. শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো-র 'বিশ্ব ঐতিহ্য' তকমা পায়?
উত্তর: 2023
২৫. উক্তি: সকল কুঁড়েঘর হল রাজপ্রাসাদ। সকল রাজপ্রাসাদ হল মন্দির।
উপসংহার: (I) কিছু মন্দির হল কুঁড়েঘর। (II) কিছু মন্দির হল রাজপ্রাসাদ।
উত্তর: উপসংহার (I) এবং (II) উভয়ই সত্য।
২৬. সুন্দরবন কোন ধরনের বনভূমি?
উত্তর: ম্যানগ্রোভ
২৭. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন?
উত্তর: রাষ্ট্রপতি
২৮. 'অর্জুন পুরস্কার' কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়?
উত্তর: খেলাধুলা
২৯. P এবং Q-এর গড় 35। তাদের যোগফলটি হবে:
উত্তর: 70
৩০. যদি a:b = 4:3, b:c = 7:5 এবং c:d = 9:8 হয়, তবে a:d কত?
উত্তর: 21:10
৩১. এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাঙ্কে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়। তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল?
উত্তর: 10%
৩২. কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: বুটিং
৩৩. 200 টাকার কত শতাংশ হল 35 টাকা?
উত্তর: 17.5%
৩৪. একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন- "তার মা আমার মায়ের কন্যা।” ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত?
উত্তর: মাসিমা
৩৫. বেমানানটি খুঁজে বের করুন: LNPR, ACEG, STVX, IKMO
উত্তর: STVX
৩৬. একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল। সেখানে মোট 7 টি মাথা এবং 18 টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা ছিল:
উত্তর: 5
৩৭. পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত?
উত্তর: বাঁকুড়া
৩৮. কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে?
উত্তর: 800
৩৯. 5445 এবং 9317-এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করুন।
উত্তর: 121
৪০. কম্পিউটার-এ CPU-এর পূর্ণরূপ কী?
উত্তর: Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)

WB স্টাডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url